September 30, 2026, 3:17 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

নাইজারের পর এবার বুর্কিনা ফাসো থেকে ফরাসি সামরিক অ্যাটাশে বহিষ্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর সামরিক সরকার ‘ধ্বংসাত্মক তৎপরতা’ চালানোর দায়ে দেশটিতে নিযুক্ত ফরাসি সামরিক অ্যাটাশে’কে বহিষ্কারের নির্দেশ দিয়েছে।

আফ্রিকার অপর দেশ নাইজার ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের আদেশ দেয়ার কয়েক সপ্তাহের মাথায় এ পদক্ষেপ নিল বুর্কিনা ফাসো; যদিও নাইজারে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত তার দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের নির্দেশ অনুযায়ী এখনও নির্লজ্জের মতো নিয়ামিতে রয়ে গেছেন।

বুর্কিনা ফাসোর পররাষ্ট্র মন্ত্রণালয় এই বলে সতর্ক করে দিয়েছে যে, ফরাসি সামরিক অ্যাটাশে ইমানুয়েল প্যাসকুইয়ের দেশটি ত্যাগ করার জন্য দুই সপ্তাহ সময় পাবেন। বুর্কিনা ফাসোর সেনা কর্মকর্তারা গত বছর ফ্রান্সের মদদপুষ্ট বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সংক্রান্ত চিঠিতে বলা হয়েছে, ওউয়াগাডোউগুস্থ ফ্রান্সের সামরিক মিশন পুরোপুরি বন্ধ করে দেয়া হবে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ক্যাপ্টেন ইব্রাহিম ত্রায়োরের নেতৃত্বাধীন সেনাবাহিনী বুর্কিনা ফাসোর ক্ষমতা গ্রহণ করার পর ফ্রান্স তার সাবেক এই উপনিবেশ থেকে সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়।

এদিকে, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বুর্কিনা ফাসোতে নিযুক্ত সামরিক অ্যাটাশের পক্ষ থেকে ধ্বংসাত্মক তৎপরতা চালানোর অভিযোগ  প্রত্যাখ্যান করেছে।  মন্ত্রণালয়ে মুখপাত্র প্যারিসে বলেন, “ধ্বংসাত্মক তৎপরতা চালানোর সম্পূর্ণ কল্পনাপ্রসূত।

আজকের বাংলা তারিখ



Our Like Page