August 9, 2026, 8:10 am
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

আফ্রিকার তিন দেশের সামরিক শাসকদের মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফ্রিকার তিন দেশের সামরিক শাসকরা পরস্পরকে পৃষ্ঠপোষকতা দিতে একটি নিরাপত্তা চুক্তিতে সই করেছেন। সাম্প্রতিক বছরগুলোতে এসব দেশের পশ্চিমা-মদদপুষ্ট সরকারগুলোকে উৎখাত করে সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে।

নাইজার, মালি ও বুর্কিনা ফাসোর সামরিক শাসকদের মধ্যে শনিবার স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছে, এই তিন দেশের যেকোনো একটি যদি বহিঃশক্তির আক্রমণের শিকার হয় কিংবা অভ্যন্তরীণভাবে সার্বভৌমত্বের হুমকির মুখে পড়ে তাহলে বাকি দুই দেশ একক বা সম্মিলিতভাবে ওই দেশের সাহায্যে এগিয়ে আসবে।

মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আসিমি গোইতা এ সম্পর্কে বলেন, চুক্তিতে স্বাক্ষরকারী এক বা একাধিক দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে হামলাকে বাকি দেশগুলোর ওপরও আগ্রাসন হিসেবে ধরে নেয়া হবে।

এর আগে আফ্রিকার ফ্রান্স-সমর্থিত পাঁচ দেশকে নিয়ে গঠিত ‘জি৫ সাহেল চুক্তি’র অন্তর্গত ছিল বর্তমানে সামরিক শাসনে থাকা তিন দেশ। ওই চুক্তির বাকি দুই সদস্যদেশ ছিল চাদ ও মৌরিতানিয়া।  তিন দেশের স্বাক্ষরিত চুক্তির নাম দেয়া হয়েছে ‘সাহেল নিরাপত্তা চুক্তি।’

শনিবারের চুক্তি স্বাক্ষরে আগে মালি ও বুর্কিনাফাসো ঘোষণা করেছিল, নাইজারের বিরুদ্ধে যেকোনো হামলাকে এই তিন দেশের বিরুদ্ধে ‘যুদ্ধ ঘোষণা’ বলে গণ্য করা হবে। গত ২৬ জুলাই নাইজারের ফ্রান্স-পন্থি প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করার পর প্রতিবেশী দেশগুলোর জোট ইকোওয়াস দেশটিতে হামলা চালানোর হুমকি দিয়েছিল। ওই হুমকির জবাবে পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল মালি ও বুর্কিনা ফাসো।

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page