September 30, 2026, 3:15 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ব্রাজিলের আমাজনে বিমান দুর্ঘটনায় ১৪ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাজিলের উত্তরাঞ্চলীয় শহর বার্সেলোসে একটি জনপ্রিয় পর্যটন স্টপে শনিবার একটি বিমান বিধ্বস্ত হয়ে চৌদ্দ জন নিহত হয়েছে। অ্যামাজনাস রাজ্যের গভর্নর এ কথা জানিয়েছেন।
গভর্নর উইলসন লিমা এক্স-এ (আগে টুইটার হিসেবে পরিচিত) লিখেছেন, দুর্ঘটনায় বারোজন যাত্রী এবং দুই ক্রু নিহত হয়েছে।
ব্রাজিলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনায় কেউ বেঁচে নেই।
নিউজ সাইট জি ১ বলেছে, বিমানটি ছিল ব্রাজিলের বিমান-নির্মাতা এমব্রেয়ার নির্মিত একটি ১৮-যাত্রীর ইএমবি-১১০, টুইন-ইঞ্জিন টার্বোপ্রপ।
এটি রাজ্যের রাজধানী মানাউস থেকে বার্সেলোসে যাওয়ার পথে প্রায় ৯০ মিনিটের একটি ফ্লাইট ছিল বলে জানা গেছে।
রাষ্ট্রীয় নিরাপত্তা সচিব ভিনিসিয়াস আলমেদার বরাত দিয়ে নিউজ সাইট ইউওএল জানিয়েছে, যাত্রীরা স্পোর্ট ফিশিংয়ের জন্য এই অঞ্চলে ভ্রমণ করছিলেন।

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page