November 3, 2026, 2:34 am
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবলু লষ্কর কে গ্রেফতার করা হয়েছে। গেল রাতে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার ঢিলাবাড়ি এলাকা থেকে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে। সে সদর উপজেলার বদনপুর গ্রামের ছাত্তার লষ্করের ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত আক্তারুজ্জামান লিটন জানান, প্রায় ২০ বছর আগের একটি মামলায় ২০২১ সালের ১৭ অক্টোবর ঝিনাইদহ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বাবলু লষ্কর কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান করেন। মামলার ৭ ধারায় তাকে দন্ডিত করা হয়। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিল । পরে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব ও পুলিশ যৌথ ভাবে ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার ঢিলাবাড়ি এলাকায় অভিযান চালায়। সেসময় ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বাবলুকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page