October 13, 2026, 9:29 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনকে অস্ত্র দিয়ে আইএমএফের ঋণ পেয়েছে পাকিস্তান ; ইন্টারসেপ্টের তথ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আমেরিকার শর্ত মেনে গোপনে ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করেছে পাকিস্তান। আর তার বিনিময়েই ইসলামাবাদ পেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ঋণ। বিস্ফোরক এই তথ্য উঠে এসেছে মার্কিন  অলাভজনক সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্টের অনুসন্ধানী প্রতিবেদনে।

দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা পাকিস্তানের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। অর্থনীতির এই বেহাল দশা কাটিয়ে উঠতে কিছুদিন ধরেই আইএমএফের ঋণ পাওয়ার চেষ্টা করছিল দেশটি। তবে শর্ত নিয়ে দু’পক্ষের মধ্যে বহু মতানৈক্য থাকায় ঋণ অনুমোদনে দেরি হচ্ছিল।

কয়েক মাসের আলোচনার পর অবশেষে গত জুলাই মাসে ৩০০ কোটি ডলারের ঋণ অনুমোদন করে আইএমএফ। শিগগিরই সেই ঋণের টাকার প্রথম কিস্তি পেতে যাচ্ছে পাকিস্তান। এর মধ্যেই এ নিয়ে চাঞ্চল্যকর খবর সামনে এলো।

দ্য ইন্টারসেপ্ট জানিয়েছে, আইএমএফ থেকে ঋণ পেতে যুক্তরাষ্ট্রের পরামর্শে ইউক্রেনকে অস্ত্র ও গোলাবারুদ দিয়েছে পাকিস্তান। এ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে গোপনে একটি চুক্তিও করেছে ইসলামাবাদ।  এই অস্ত্র চুক্তি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাত দিয়ে ইন্টারসেপ্ট জানিয়েছে, গত বছরের গ্রীষ্ম থেকে এ বছরের বসন্ত পর্যন্ত সময়ে অস্ত্র দেয়ার বিষয়ে সমঝোতা হয়। এ ছাড়া, এসব নথিতে ইউক্রেনকে অস্ত্র দেয়ার বিনিময়ে পাকিস্তান কত অর্থ পাবে, লাইসেন্স, দুই দেশের কর্মকর্তাদের আলোচনাসহ বিস্তারিত সব রয়েছে।

তবে পাকিস্তান বা মার্কিন সরকারের পক্ষ থেকে কেউই ইউক্রেনকে অস্ত্র দিতে করা এ চুক্তির কথা স্বীকার করছে না। চলতি বছরের এপ্রিল মাসে ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে প্রথম ইউক্রেনকে পাকিস্তানের অস্ত্র সরবরাহের বিষয়টি জানানো হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনকে ট্যাঙ্ক ও রকেট ভরতি ২৩০টি কন্টেইনার পাঠানোর পরিকল্পনা করছে পাকিস্তান। এর বিনিময়ে আন্তর্জাতিক অর্থভাণ্ডার আইএমএফ থেকে বিপুল পরিমাণ আর্থিক প্যাকেজ পাবে ইসলামাবাদ। তখন ইউক্রেনকে অস্ত্র দেয়ার কথা অস্বীকার করেছিল পাকিস্তান।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page