August 15, 2026, 12:28 pm
শিরোনামঃ
২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার চট্টগ্রামে জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের কারণে ৯ শ্রমিকের মৃত্যু রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ মার্কিন পররাষ্ট্রনীতি মিথ্যাচারের ওপর নির্ভরশীল : ইসমাইল বাঘেই ৫৮২ টনের ম্যাগনেট দিয়ে ‘কৃত্রিম সূর্য’ তৈরি করছে চীন
এইমাত্রপাওয়াঃ

ইউরোপীয় ইউনিয়নের কোনো সাহায্যের প্রয়োজন আমাদের নেই : এরদোগান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র কোনো সাহায্য-সহযোগিতার প্রয়োজন তুরস্কের নেই। তবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পেলে তুরস্ক সেটাকে স্বাগত জানাবে বলে তিনি উল্লেখ করেন।

আমেরিকার কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এরদোগান এসব কথা বলেন।

তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করতে বিভিন্ন দেশের গড়িমসির সমালোচনা করে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিভঙ্গিগত বিষয়ের কারণে গত কয়েক দশকেও তুরস্ককে সদস্য করা হয়নি।

১৯৭৮ সালের ১৪ এপ্রিল তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য আবেদন করলেও এখন পর্যন্ত নানা অজুহাতে দেশটিকে এই জোটের বাইরে রাখা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এর আগে একবার বলেছিলেন, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ার কারণেই তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করতে নানা অজুহাত সামনে আনা হচ্ছে।

এদিকে, মার্কিন গবেষণা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সাম্প্রতিক বৈঠকে এরদোগান ন্যাটোতে সুইডেনের সদস্যপদের বিষয়ে বলেছেন, তুরস্কের সরকারবিরোধীদের বিক্ষোভ ও তৎপরতা বন্ধের বিষয়ে সুইডেন সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়ন করতে হবে।#

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page