October 4, 2026, 1:17 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

দলে যোগ দিয়েই তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের ; মহাসচিব তৈমূর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তৃণমূল বিএনপিতে যোগদান করেই দলটির শীর্ষ নেতৃত্বে চলে এলেন বিএনপির সাবেক দুই নেতা শমসের মবিন চৌধুরী ও তৈমূর আলম খন্দকার। শমসের মবিন দলটির চেয়ারপারসন ও তৈমূর আলম মহাসচিব নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে তৃণমূল বিএনপির প্রথম জাতীয় কাউন্সিলে কাউন্সিলরদের ভোটে নিজ নিজ পদে নির্বাচিত হন তারা।

এছাড়া দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা দলটির এক্সিকিউটিভ চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। কাউন্সিলে দলটির ২৭ সদস্যের আংশিক কমিটি নির্বাচিত হয়েছে।

এর আগে দুপুর পৌনে ১২টায় দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপির সম্মেলন শুরু হয়।

সেখানে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা (বহিষ্কৃত) অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে তৃণমূল বিএনপিতে স্বাগত জানিয়ে অন্তরা সেলিমা হুদা বলেন, তাদের বলিষ্ঠ নেতৃত্বে তৃণমূল বিএনপি আরও গতিশীল হবে।

 

 



Our Like Page