August 11, 2026, 11:21 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

শিশু জুনায়েদের বিমানে চড়ার ইচ্ছে পূরণ করলো নভোএয়ার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গোপালগঞ্জের শিশু জুনায়েদ মোল্লার (১২) বিমানে চড়ার স্বপ্নপূরণ হয়েছে। সে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাসপোর্ট, ভিসা ও টিকিট ছাড়াই কুয়েত এয়ারওয়েজের ফ্লাইটে উঠে আলোচনায় আসে।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে কক্সবাজার গেছে জুনায়েদ। শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সে কক্সবাজার থেকে ঢাকায় ফিরবে।

জুনায়েদ মোল্লার এ স্বপ্নপূরণ করেছে ওয়ালটন। তাদের পৃষ্ঠপোষকতায় জুনায়েদ উঠেছে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে। সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের পারইহাটি গ্রামের সবজি ব্যবসায়ী ইমরান মোল্লার ছেলে।

ওয়ালটনের জনসংযোগ কর্মকর্তা রবিউল ইসলাম মিল্টন জানান, জুনায়েদের শখ ছিল বিমানে চড়ার। ওয়ালটন তার সেই ইচ্ছা পূরণ করেছে। ওয়ালটনের এক কর্মীর সঙ্গে রিটার্ন টিকিটসহ তাদের কক্সবাজারে উড়োজাহাজে পাঠানো হয়েছে। কক্সবাজার থাকা-খাওয়াসহ যাবতীয় খরচ ওয়ালটন বহন করবে।

গত ১২ সেপ্টেম্বর ভোর ৪টায় নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েত এয়ারওয়েজের কেইউ-২৮৪ ফ্লাইটে উঠেছিল জুনায়েদ। এ ঘটনায় বিমানবন্দরসহ সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page