November 27, 2026, 6:29 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বঙ্গভবনে গিয়ে তিনি এ সাক্ষাৎ করেন।

দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান প্রধান বিচারপতি। এছাড়া মামলা নিষ্পত্তির অগ্রগতিসহ সুপ্রিম কোর্ট বিভাগ, হাইকোর্ট বিভাগ ও নিম্ন আদালতের বিচার কার্যক্রম এবং অবকাঠামোসহ সকল উন্নয়ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি জানান, কোনো কোনো ক্ষেত্রে নিম্ন আদালতের মামলা নিষ্পত্তির হার শতভাগ অর্জিত হয়েছে। এ ছাড়া, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগেও মামলা নিষ্পত্তির হার অনেক বেড়েছে।

এসময় বিচার বিভাগের উন্নয়ন ও বিচারিক কার্যক্রমে সহযোগিতার জন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।

প্রধান বিচারপতির দায়িত্ব পালনকালে বিচার কার্যক্রমের গতিশীলতা, বিচার কার্যক্রমে ডিজিটাল প্রযুক্তি প্রবর্তন এবং মামলা নিষ্পত্তির হার বৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি। দক্ষতা ও সফলতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রধান বিচারপতিকে ধন্যবাদ জানান তিনি।

এছাড়া তিনি প্রধান বিচারপতির জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে জুডিশিয়াল সার্ভিস নিয়োগ কার্যক্রমেরও প্রশংসা করেন।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, এই ধারাবাহিকতা অব্যাহত রেখে বিচার বিভাগ জনগণের বিচার নিশ্চিত করতে অব্যাহত প্রয়াস চালিয়ে যাবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page