August 28, 2026, 11:26 am
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

জাফিরুল ইলাম. ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রাকড়া গ্রামে গাছ কাঁটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাজাহান আলী (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত শাজাহান আলী উপজেলার বিনোদপুর গ্রামের দুলাল বিশ্বাসের ছেলে।

স্থানীয়রা জানায়, সকাল থেকে উপজেলার রাকড়া গ্রামে অন্যান্য শ্রমিকদের সাথে গাছ কাঁটছিলেন শাজাহান আলী। দুপুরে গাছের একটি গাছ কাটার সময় ডাল পড়ে বৈদ্যুতিক তারের উপর। এ সময় তিনি গাছের ডাল সরাতে গিয়ে বৈদ্যুতিক তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page