November 27, 2026, 6:53 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

নাশকতার আশঙ্কায় রাজধানীতে র‌্যাবের বিশেষ মহড়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার আশঙ্কায় রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিট অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ লক্ষে র‌্যাবের বিশেষ মহড়া ও চেকপোস্ট বসানো হয়েছে।

সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান র‌্যাব-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান।

লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহমান বলেন, ‘জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ইভেন্টের সময় বিভিন্ন স্বার্থান্বেষী মহলের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতার একটি সম্ভাবনা থাকে। সর্বসাধারণের জানমালের নিরাপত্তার লক্ষ্যে র‌্যাব-৪সহ দেশের সব ব্যাটালিয়ন তাদের নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট পেট্রোল বা বিশেষ মহড়া পরিচালনা ও গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট পরিচালনা করছে।’

তিনি বলেন, ‘এই পেট্রোল জোরদারের ফলে ছিনতাই, চুরি, ডাকাতি, খুন, ধর্ষণসহ অন্যান্য অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে। একইসঙ্গে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য অনেকটা কমে গিয়েছে। রোবাস্ট পেট্রোল ছাড়াও যে কোনও ধরনের উদ্ভুত পরিস্থিতি, সহিংসতা বা নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় র‌্যাব স্পেশাল ফোর্স টিম, র‌্যাবের হেলিকপ্টার, ডগ স্কোয়াড ও বোম্ব ডিস্পোজাল ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।’

এছাড়া যেকোনও গুজব অপপ্রচার রোধে আমাদের সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। যে কোনও মূল্যে সর্বসাধারণের জানমালের নিরাপত্তা ও দৈনন্দিন জীবনে ব্যাঘাত সৃষ্টিকারীদের নিয়ন্ত্রণ করা হবে বলে জানান র‌্যাব-৪ এর অধিনায়ক।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page