September 30, 2026, 10:21 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মার্কিন ভিসা নীতিতে আমরা বিচলিত নই : বিদায়ী প্রধান বিচারপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদায়ী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, এদেশ স্বাধীন হয়েছে রক্তের বিনিময়ে, কারও অনুকম্পায় নয়। যারা স্বাধীনতার সময় বিরোধিতা করেছিল তারাই এখন বিরোধিতা করছে। এ কারণে আমরা এই ভিসা নীতিতে বিচলিত নই।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টে শেষ কর্মদিবস শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন হাসান ফয়েজ সিদ্দিকী। আমি ব্যক্তিগতভাবে আমেরিকা যাইনি কখনো। ভবিষ্যতেও কখনো যাব না।

তিনি বলেন, আমি বিচারপতি হিসেবে দায়িত্ব পালনের সময় নিরলসভাবে বিচার বিভাগের ভালোর জন্য কাজ করে গেছি। নিজের বা পরিবারের কথা কখনোই ভাবিনি। মামলার জট নিরসনে সারাদেশের বিচারকদের উৎসাহ ও নির্দেশনা দিয়েছি।

তিনি আরও বলেন, আমি বিচারপ্রার্থীদের সুবিধার্থে সারাদেশের আদালত প্রাঙ্গণে ন্যায়কুঞ্জ স্থাপন করেছি। মেডিয়েশনের মাধ্যমে মামলার জট নিরসনে সুপ্রিম কোর্টে মেডিয়েশন সেন্টার করেছি।

এছাড়া নবনিযুক্ত বিচারপতি ওবায়দুল হাসান প্রসঙ্গে হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, তিনি একজন ডায়নামিক ব্যক্তিত্ব। বিচার বিভাগকে তিনি দক্ষতার সঙ্গে পরিচালনা করবেন বলে আমার আশা। এ সময় নবনিযুক্ত প্রধান বিচারপতি ও আপিল বিভাগের সব বিচারপতি উপস্থিত ছিলেন।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page