August 28, 2026, 11:27 am
শিরোনামঃ
কপ সম্মেলনে যোগ দিতে নভেম্বরে তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয় : আইনমন্ত্রী শান্তিপূর্ণ পারমাণবিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আলোচনা আজ সর্বোচ্চ ২ হাজার ৬৯৫ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয়শিবিরে সশস্ত্র গোষ্ঠীর ত্রিমুখী সংঘর্ষে মা-ছেলে গুলিবিদ্ধ ঝিনাইদহে ভোররাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল জামালপুরে নিজ দোকানের ভেতর থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কানাডার অন্টারিও হ্রদের নাম বদলে লেক আমেরিকা করলেন ট্রাম্প নেপালের আকস্মিক ঢলে মৃতের সংখ্যা বেড়ে ৪৮৯ জন সৌদি-তুরস্কের পর কুয়েতের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করল পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকূপায় ইমদাদুল মণ্ডল (৪১) নামের এক ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) । রবিবার রাতে উপজেলার চরধলহরা গ্রামের বরিয়া প্রাইমারি স্কুলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৬ এর কোম্পানি কমাণ্ডার স্কোয়াড্রন লিডার মো. ইসতিয়াক হোসেন ।
ইমদাদুল উপজেলার চরধলহরা গ্রামের দিলবার মণ্ডলের ছেলে।

কমাণ্ডার স্কোয়াড্রন লিডার মো. ইসতিয়াক হোসেন আজ দুপুরে এক প্রেস নোটের মাধ্যমে জানান, দীর্ঘ দিন ধরে অস্ত্রের ব্যবসাসহ সন্ত্রাসী কার্যকালাপের সাথে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে ইমাদুলকে আটক করা হয়েছে। আটকের পর তার স্বীকারোক্তি মোতাবেক আসামীর হেফাজত থেকে একটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয় ।  পরে তাকে অস্ত্র আইনের মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে উক্ত আগ্নেয়াস্ত্র প্রদর্শন পূর্বক এলাকায় বিভিন্ন মাদক ব্যবসা, চাঁদাবাজি, রাহাজানীসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করত।

 

 

 

 

 

 

আজকের বাংলা তারিখ



Our Like Page