October 4, 2026, 12:29 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুর একটার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তিনি।

এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধান বিচারপতি। পরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের পরিদর্শন বইয়ে সই করেন ওবায়দুল হাসান। ঘুরে দেখেন জাতির পিতার স্মৃতি বিজড়িত জাদুঘর।

পরবর্তীতে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু আমাদের সংবিধান দিয়েছেন। তা রক্ষার দায়িত্ব সব বিচারকের।

এর আগে বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। শপথের আনুষ্ঠানিকতা শেষে প্রয়োজনীয় নথি স্বাক্ষর করেন ওবায়দুল হাসান। ২৪তম প্রধান বিচারপতি হিসেবে গত ১২ সেপ্টেম্বর ওবায়দুল হাসানকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। রীতি অনুযায়ী শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব শুরু হলো নবনিযুক্ত এই প্রধান বিচারপতি।

 



Our Like Page