October 4, 2026, 12:29 pm
শিরোনামঃ
ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া সাধারণ মানুষকে সেনা প্রশিক্ষণ দেওয়া শুরু করল ইরান ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি
এইমাত্রপাওয়াঃ

বঙ্গবন্ধু বিশ্ব মানবতার নেতা : প্রধান বিচারপতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দেশের ২৪ তম প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণের পর মঙ্গলবার বেলা ১টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সস্ত্রীক শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণ শেষে প্রধান বিচারপতি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

পরিদর্শন বইতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান লিখেছেন, ‘বাংলাদেশ ও বাঙালি জাতির ইতিহাসে অনেক বীর রয়েছেন। কিন্তু বঙ্গবন্ধু উচ্চতায় ছিলেন তাদের সবার উপরে। অন্যরা হয়তো তাদের নিজ নিজ ক্ষেত্রে শীর্ষে পৌঁছেছেন। কিন্তু বঙ্গবন্ধুর বীরত্বগাথা সম্পূর্ণ ব্যতিক্রম। তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে আমাদের জন্য একটি দেশ এনে দিয়েছেন। বিশ্বে প্রতিষ্ঠা করেছেন বাঙালি জাতির একমাত্র জাতি রাষ্ট্র বাংলাদেশ। সারা দুনিয়ার শোষিত বঞ্চিত মানুষের প্রিয় মানুষ ছিলেন বঙ্গবন্ধু। তাই তিনি একদিকে যেমন বিশ্বের সমগ্র বাঙালি জনগোষ্ঠীর প্রাণের নেতা, অন্যদিকে শোষিত বঞ্চিত মানুষের নেতা, বিশ্ব মানবতার নেতা।’

তিনি আরও লিখেছেন, আজ আমি বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে সংবিধান রক্ষার শপথ গ্রহণ করেছি। এই সংবিধান যার হাত ধরে এসেছে সেই নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে তার প্রতি জানাই আমার অতল শ্রদ্ধা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক।

পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে প্রধান বিচারপতি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী নাফিসা বানু ও সন্তান ব্যারিস্টার আহমেদ শাফকাত হাসান। প্রধান বিচারপতির সঙ্গে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন।

 



Our Like Page