October 4, 2026, 6:23 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মার্কিন ভিসা নিষেধাজ্ঞার নকল তালিকা ফেসবুকে ভাইরাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের ওপর পূর্ব ঘোষিত ভিসা নিষেধাজ্ঞা কার্যকর শুরু করেছে যুক্তরাষ্ট্র। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ নিষেধাজ্ঞা কার্যকর করা শুরু হয়। তবে যাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তাদের নাম প্রকাশ্যে আনেনি মার্কিন প্রশাসন। অথচ ফেসবুকে ভিসা নিষেধাজ্ঞার নকল তালিকা ভাইরাল হয়ে পড়েছে। যা জনমনে বিভ্রান্তির জন্ম দিয়েছে।

সাবেক ও বর্তমান আমলা, নির্বাচন কমিশনার, বিচারপতি, সরকার, বিরোধী দল, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবীর নাম থাকা এসব তালিকা নিয়ে জনসাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে শত শত শেয়ারও হচ্ছে নকল এসব তালিকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যের সত্যতা যাচাইকারী বেশ কয়েকটি প্রতিষ্ঠান এসব তালিকাকে ‘নকল’ বলে চিহ্নিত করেছে। কেননা আগে থেকেই ওয়াশিংটন কর্তৃপক্ষ জানিয়েছে, নীতিমালা অনুযায়ী ভিসা নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয় না। নিষেধাজ্ঞার আওতায় যারা আসবেন তাদের ব্যক্তিগতভাবে জানিয়ে দেওয়া হয়।

ফেসবুকে ভাইরাল হওয়া এসব তালিকায় সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তা, নির্বাচন কমিশনার, বিচারপতি, সেনা কর্মকর্তা, পুলিশ, রাজনীতিকসহ বেশ কয়েকজন সাংবাদিকের নাম রয়েছে।

ভিসা নিষেধাজ্ঞা সংশ্লিষ্ট ভুয়া তালিকার বিষয়ে ফ্যাক্ট ওয়াচসহ ভুয়া তথ্য যাচাইকারী একাধিক সংস্থা জানিয়েছে, বাংলাদেশে যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা কার্যকর করা শুরু হয়েছে তারা নিজে থেকে যদি নিশ্চিত না করেন, তাহলে বাইরের কারও পক্ষে এ সম্পর্কে জানা অসম্ভব। কিন্তু ভাইরাল হওয়া পোস্টগুলোতে যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে তাদের সবার পক্ষ থেকে এখনও এ বিষয়ে কোনো বিবৃতি গণমাধ্যমে আসেনি।



Our Like Page