November 27, 2026, 7:07 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনী প্রস্তুতি জানতে ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন জাতীয় নির্বাচনী প্রস্তুতির অবস্থা সম্পর্কে স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়নের লক্ষ্যে যৌথভাবে বাংলাদেশে আসছে যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিদল। আগামী ৮ থেকে ১২ অক্টোবর পর্যন্ত থাকায় থাকেবেন তারা। প্রতিষ্ঠান দুটি হলো- ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)।

ঢাকায় অবস্থানকালে যৌথ প্রতিনিধিদল নির্বাচন কমিশন, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। এনডিআই তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের সাবেক দক্ষিণ এশীয় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ল এফ ইন্ডারফার্থসহ ছয়জন আন্তর্জাতিক বিশেষজ্ঞ এই প্রতিনিধিদলে থাকবেন। দলে আরও থাকবেন, ইউএসএআইডি-এর প্রাক্তন ডেপুটি (প্রশাসক) বনি গ্লিক, মালয়েশিয়ার প্রতিনিধি পরিষদের সাবেক সদস্য মারিয়া চিন আবদুল্লাহ, মার্কিন রাষ্ট্রপতির প্রাক্তন সহযোগী পরামর্শদাতা জামিল জাফর, এনডিআই’র এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পরিচালক মনপ্রীত সিং আনন্দ এবং আইআরআই-এর এশিয়া-প্যাসিফিক ডিভিশনের জ্যেষ্ঠ পরিচালক জোহানা কাও।

এনডিআই জানিয়েছে, সফর শেষে জানুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের পরিবেশ সংশ্লিষ্ট অনুসন্ধান এবং সুপারিশ সরবরাহ করবে তারা। আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের নীতিমালার ঘোষণা (ডিওপি) অনুযায়ী বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালিত হবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page