November 2, 2026, 8:07 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রোডমার্চে বন্দি খালেদা জিয়া সেজে ভাইরাল শিশু প্রার্থনা

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে খুলনা অভিমুখে বিএনপির রোডমার্চের উদ্বোধনী সভায় একটি বন্দি খাঁচাকে ঘিরে উৎসুক জনতার ভীড়। সবার দৃষ্টি সেদিকে। হঠাৎ ছন্দপতন। কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি পড়ে। আস্তে আস্তে ভীড় বাড়তে থাকে। রড দিয়ে ঘেরা জেল খানার আদলে তৈরী খাঁচার মধ্যে একটি শিশু বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মতো সাজগোজ করে বসে আছে। চোখে সানগ্লাস। মাথাভর্তি চুল। প্রতিকী জেলখানার উপরে লেখা ‘মুক্তি চাই’।

খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির নাম হুমায়রা জান্নাত প্রার্থনা। সে জেলার কালীগঞ্জ উপজেলার একটি প্রাইমারি স্কুলের তৃতীয় শ্রেণীর ছাত্রী। তার পিতা আব্দুল হামিদ কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিশু হুমায়রা জানায়, খালেদা জিয়া অসুস্থ। তাঁর মুক্তির দাবীতেই মুলত সে বেগম খালেদা জিয়া সেজেছেন।

শিশুটির পিতা কালীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক আব্দুল হামিদ জানান, দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে এই রোডমার্চ। সে কারণে তিনি তার শিশু কন্যাকে নেত্রী সাজিয়ে প্রতীকী জেলখানায় ভরে রোডমার্চে নিয়ে এসেছেন। এটি প্রতিবাদের অংশ বলেও বিএনপি নেতা হামিদ উল্লেখ করেন।

২৬ সেপ্টেম্বর এক দফা দাবীতে ঝিনাইদহ থেকে খুলনা পর্যন্ত রোড মার্চ কর্মসূচী পালন করে বিএনপি।

আজকের বাংলা তারিখ

  • ৩রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২২শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page