August 9, 2026, 6:21 pm
শিরোনামঃ
যশোরে ইজিবাইক-মোটরসাইকেল দূর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত যশোরের পল্লীতে মা-ছেলের রহস্যজনক মৃত্যু রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলামের নাম চূড়ান্ত বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন নিশ্চিত করতে গণমাধ্যমকে ‘চাবুকের’ ভূমিকা পালন করতে হবে : তথ্যমন্ত্রী নেত্রকোণায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেনাকাটায় ৪ টাকার কলমের বিল ১২০ টাকা হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের একাধিক শর্ত আরোপ সাবেক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সমস্ত শরীরে ক্যান্সার ছড়িয়ে পড়েছে লোহিত সাগর উপকূলে সৌদির তেল শোধনাগারে হুথিদের হামলা
এইমাত্রপাওয়াঃ

বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনই সফল হবে না: ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ওসেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশীদের উপর ভর করে বিএনপির ক্ষমতায় যাওয়ার স্বপ্ন কখনও বাস্তবায়ন হবে না।

বুধবার বিকালে টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি হাই স্কুল মাঠে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, যতো ষড়যন্ত্রই হোক না কেন, জনগণের রায়ে আগামী দিনেও শেখ হাসিনা ক্ষমতায় আসবে। বিএনপি ঢাকা দখল করে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার যে স্বপ্ন দেখছে, তা কখনই সফল হবে না। আওয়ামী লীগ নেতাকর্মীরা রাজপথে তাদের প্রতিহত করবে।

গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান মতির সঞ্চালনায় শান্তি ও উন্নয়ন সমাবেশে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী  আ ক ম মোজাম্মেল হক এমপি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, সিমিন হোসেন রিমি এমপি ও ইকবাল হোসেন সবুজ এমপি প্রমুখ।

বিএনপি-জামায়াতের নৈরাজ্য এবং দেশবিরোধী ষড়যন্ত্রের কথা তুলে ধরে ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের আস্থা অর্জনে ব্যর্থ বিএনপি এখন বিদেশিদের নিয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে মেতে উঠেছে। তবে দেশের মানুষ তাদের প্রতিহত করবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page