September 30, 2026, 7:30 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

জন্মদিনে জয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় নৈশভোজে প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে কখনোই বড় আয়োজন হয় না । নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে নানান আয়োজন করলেও সেখানে অংশগ্রহণ থাকে না প্রধানমন্ত্রীর। এ দিনটি সাধারণত পরিবারের সঙ্গেই কাটান তিনি।

সেপ্টেম্বরের শেষে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন থাকায় এ সময়ে তিনি অবস্থান করেন যুক্তরাষ্ট্রে।

২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসি যান প্রধানমন্ত্রী। সেদিন নিউইয়র্ক থেকে সড়কপথে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান তিনি।

ওয়াশিংটন থেকে প্রধানমন্ত্রী গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আরেক রাজ্য ভার্জিনিয়ায়। সেখানে মায়ের জন্মদিন উপলক্ষে নিজের গলফ ক্লাবে নৈশভোজের আয়োজন করেন প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশ সময় শুক্রবার ভোর ৫টা ৩৭ মিনিটে (যুক্তরাষ্ট্র সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ৩৭ মিনিট) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে নিজের গলফ ক্লাবে নৈশভোজের কথা জানিয়েছেন সজীব ওয়াজেদ নিজেই।

পোস্টে ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ভার্জিনিয়াতে আমার গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের নৈশভোজ (Ma’s birthday dinner with the family at my golf club in Virginia)।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page