April 11, 2026, 7:00 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের সীমান্তাঞ্চল থেকে ৪০৬ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মোঃ মিজানুর রহমান মিজান : ঝিনাইদহের মহেশপুর থেকে বিপুল পরিমাণ মাদকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার (১ অক্টোবর) রাতে উপজেলার সীমান্তবর্তী গুড়দহ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক আসামিরা হলেন যশোর জেলার কোতয়ালি থানার বসুন্দিয়া গ্রামের মালেক মোড়লের ছেলে মাসুম মোড়ল (৩৫) ও একই জেলার শার্শা উপজেলার পশ্চিমকোট গ্রামের তাইজেল গাজীর ছেলে ইমরান নাজির (২৪)।

সোমবার (২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপারের কার্যালয়ে পুলিশ সুপার আজিম-উল-আহসান সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, রোববার (১ অক্টোবর) গোপন সূত্রে জানা যায়, ভারত থেকে ফেন্সিডিলের একটি চালান আসছে। সে সময় মহেশপুর উপজেলার দত্তনগর ক্যাম্পের পুলিশ শ্যামকুড় ইউনিয়নের গুড়দাহ বাজারে চেকপোষ্ট বসায়। পরে তারা একটি মাইক্রোবাসের গতিরোধ করে। এ সময় আসামিরা পালানোর চেষ্টা করে। পরে মাইক্রোবাস তল্লাশি করে গাড়ির পেছনে ৩টি বস্তার ভেতর থেকে ৪০৬ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৪ লাখ ২১ হাজার টাকা। গাড়িসহ যার আনুমানিক মূল্য ২১ লাখ ২৫ হাজার টাকা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) রাজু আহমেদ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, ডিবি ওসি শাহীন উদ্দিন।

তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে মহেশপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page