August 12, 2026, 4:36 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে চলছে কিশোর গ্যাংয়ের সশস্ত্র গণছিনতাই ; গত ৪৮ ঘণ্টায় ৯ জন গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীর মোহাম্মদপুরের বসিলা গার্ডেন সিটি হাউজিং এলাকায় সশস্ত্র কিশোর গ্যাংয়ের ধারাবাহিক গণছিনতাইয়ের ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত ধারাবাহিক অভিযানে মোহাম্মদপুরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন, ৩টি চাপাতি ও ২টি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন- লেগুনাচালক মো. আকাশ (১৯), ফুটপাতে গেঞ্জি বিক্রেতা মো. নয়ন (২০), ডানো কোম্পানির ভ্যানচালক মো. সজল ইসলাম (১৯), প্রত্যয় বাসের হেলপার মো. আবু কালাম (২১), অটোরিকশাচালক মো. আরিফ (১৯), চাঁদ উদ্যান আজিম গার্মেন্টস ফ্যাক্টরির কর্মী মো. সজীব (১৯), বাস গাড়ির রং মিস্ত্রী মো. কবির (২৩), রাজমিস্ত্রী মো. নাসির (১৯) ও লেগুনাচালক মো. সুজন (২০)।

রোববার (১ অক্টোবর) ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) মৃত্যুঞ্জয় দে সজল জাগো নিউজকে এসব তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার সন্ধ্যায় ছিনতাইয়ের ঘটনায় কয়েকজন ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে মোহাম্মদপুরের বসিলা ৪০ ফিট রাস্তা, ফিউচার হাউজিং, রাজধানী হাউজিং, বসিলা গার্ডেন সিটি, গ্রিন সিটি ও ঢাকা উদ্যানসহ বিভিন্ন এলাকার সিসি ফুটেজ পর্যালোচনা করে ঘটনায় সঙ্গে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে শনাক্ত করে গ্রেফতার করা হয়। প্রযুক্তির সহায়তায় ও সোর্সের মাধ্যমে তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করা হয়।

সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩০/৩৫ জনকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র নিয়ে তুরাগ নদীর তীরবর্তী ওয়াকওয়ের দিকে যেতে দেখা যায়।

গ্রেফতারদের জিজ্ঞাসাবাদে জানায়, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ একজনকে মারার জন্য তারা ঢাকা উদ্যানের দিকে যাচ্ছিল। যাওয়ার পথে তাদের কয়েকজন ওয়াকওয়েতে থাকা পথচারীদের মারধর ও ভয়-ভীতি প্রদর্শন করে তাদের মোবাইল, নগদ টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেয় এবং ফেরার পথে কয়েকটি দোকানে ভাঙচুর চালায়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুল হক ভুঞা বলেন, গ্রেফতাররা ঘটনায় জড়িত অন্য আসামিদের নাম প্রকাশ করেছে। তাদের দেওয়া তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেফতার ও অন্যসব মালামাল উদ্ধারে অভিযান চলমান রয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page