November 2, 2026, 5:14 pm
শিরোনামঃ
যশোরে পুলিশের বিশেষ অভিযানে ৪১ জন আটক যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে আওয়ামী লীগের ৪ কর্মী আটক যশোরে মিছিলে নেতৃত্বদানকারী চারজন আটক যশোরে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণসমাবেশ ও মানববন্ধন যশোরে যুবলীগ নেতা রহমত আটক ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আন্দোলনের নামে যারা সহিংসতা করছে তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী শ্রমিক আন্দোলন ঘিরে একাত্তর ও চব্বিশের পরাজিত শক্তির ষড়যন্ত্র চলছে : রাশেদ খাঁন গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে আগুন ; সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত খুলনায় নদী থেকে দুই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জাফিরুল ইসলাম, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এলাকা থেকে ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ঘর তল্লাসি করে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার দুপুর ১২ টার দিকে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- শহরের মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এলাকার জুয়েল রানা ও তার স্ত্রী নাসরিন বেগম। তবে অভিযানের সময় উপস্থিত সাংবাদিকদের জুয়েল রানা বলেন, তাকে ইয়াবা দিয়ে ফাঁসানো হয়েছে।

ঝিনাইদহ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক গোলক মজুমদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজারের ঢাকালে পাড়া এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী জুয়েল রানার বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় জুয়েল রানার স্ত্রীকেও আটক করা হয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক ঘর থেকে ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page