April 17, 2026, 11:14 am
শিরোনামঃ
মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ ঝিনাইদহের মহেশপুরের পেশাজীবিদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সৌজন্য সাক্ষাৎ স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী ২০৩৩ সালের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করা হবে : পানিসম্পদ মন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

এনআইডি ছাড়া মোবাইল ব্যাংক হিসাব খুলতে পারবেন কিশোর-কিশোরীরা : বাংলাদেশ ব্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ছাড়া মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানে (এমএফএস) বা মোবাইল ব্যাংক হিসাব খুলতে পারবেন কিশোর-কিশোরীরা। মঙ্গলবার (৩ অক্টোবর) ১৪ থেকে ১৮ বছর বয়সের কিশোর-কিশোরীদের এ সুযোগ দিয়ে এ বিষয় প্রজ্ঞাপন দিয়েছে বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম্স ডিপার্টমেন্ট।

সব এমএফএস পরিচালনাকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো নির্দেশায় বলা হয়, স্মার্ট বাংলাদেশ গড়তে ‘ক্যাশলেস বাংলাদেশ’ উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তির প্রসারে এরই ধারাবাহিকতায় ১৪ থেকে ১৮ বছর বয়সীরা এমএফএস অ্যাকাউন্ট খোলার সুযোগ পাচ্ছেন এনআইডি ছাড়াই।

নির্দেশনায় বলা হয়, এমএফএস হিসাব খুলতে আগ্রহী ১৪-১৮ বছর বয়সী ও তাদের অভিভাবকদের বাংলাদেশের নাগরিক হতে হবে। হিসাব খুলতে হলে ব্যক্তি এবং অভিভাবকের যথাক্রমে জন্মসনদ এবং জাতীয় পরিচয়পত্রের নম্বর এন্ট্রি করতে হবে। হিসাব খোলা হবে পিতা, মাতা, অভিভাবকের এমএফএস হিসাবের সত্যতা নিশ্চিত করে।

আর লেনদেনের ক্ষেত্রে হিসাবধারীর মোবাইল নম্বরে মেসেজ পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। লেনদেনের তথ্য অভিভাবককে জানাতে হবে এবং নিয়মিত মনিটরিংয়ের ব্যবস্থা রাখতে হবে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page