November 28, 2026, 12:48 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

বিএনপি-জামায়াতের সহিংসতার বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে : শিক্ষামন্ত্রী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দেশে সাম্প্রদায়িক বিএনপি-জামায়াত অপশক্তি রয়েছে। এই স্বাধীনতাবিরোধীরা কোনোভাবে যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। সামনে পূজা ও নির্বাচন রয়েছে। এগুলোকে কেন্দ্র করে যেন কোনো ধরনের শঙ্কট, সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে চাঁদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয়ে সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের তরুণ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সচেতন। তারা যেন সব সময় চোখ-কান খোলা রাখে। তারাই এই দেশের বর্তমান ও ভবিষ্যৎ। তারা যেন এই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এবং স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য কাজ করে।

দীপু মনি বলেন, যুবসমাজকে কর্মদক্ষ, নারীর উন্নয়নে কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তারা সব সংকটে দেশের পাশে থাকে। স্বাধীনতার সময় আনসারের ভূমিকা ছিল অপরিসীম। মহান মুক্তিযুদ্ধে ৬৭০ জন আনসার সদস্য শহীদ হয়েছিলেন।

অনুষ্ঠানে আরও ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, ঢাকা সদর দপ্তর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ পরিচালক মো. আমিন উদ্দিন, পুলিশ সুপার সাইফুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, কুমিল্লা রেঞ্জ কমান্ডার আব্দুল আউয়াল প্রমুখ। অনুষ্ঠান শেষে আনসার সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page