July 22, 2026, 11:56 am
শিরোনামঃ
বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফিফা সভাপতিকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প দিল্লিতে বিক্ষোভ সামাল দিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ করল সরকার
এইমাত্রপাওয়াঃ

সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করে তাদের সুবিধার বিষয়টিও দেখতে হবে : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাংবাদিকদের সুবিধার বিষয়ে খেয়াল রাখতে গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, সাংবাদিকরা ঝুঁকি নিয়ে কাজ করে। তাদের তাদের সুবিধার বিষয়টিও দেখতে হবে।

শুক্রবার গণভবনে সাংবাদিকদের বেতন ভাতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফরের সার্বিক বিষয় নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন যোগদিতে যান প্রধানমন্ত্রী। ১৭-২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে থাকাকালীন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশন যোগদান ছাড়াও অন্যান্য উচ্চ-পর্যায়ের ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেয়া সংবর্ধনায় যোগ দেওয়া

প্রধানমন্ত্রী বলেন, সাংবাদিকদের জন্য ওয়েজবোর্ড করে দিয়েছি। বেসরকারি টেলিভিশনের মালিকদের দায়িত্ব ওয়েজবোর্ড কার্যকর করা। বেসরকারি টেলিভিশনের মালিকদের বলব, শুধু টাকা কামালে হবে না। সাংবাদিক যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে, তাদের সুযোগ সুবিধার বিষয়টিও দেখতে হবে।

সরকারপ্রধান বলেন, আওয়ামী লীগ সরকার টেলিভিশন-রেডিও বেসরকারিভাবে উন্মুক্ত করে দিয়েছে। এজন্য অনেকের কাজের সুযোগ হয়েছে।

আওয়ামী লীগের দলীয় প্রার্থীদের মনোনয়ন নিয়ে তিনি বলেন, যারা জনগণের কাছে জনপ্রিয় এবং যার গ্রহণযোগ্যতা বেশি তারাই মনোনয়ন পাবে। যারা মানুষের আস্থা অর্জন করতে পেরেছে, তাদের বিষয়টি মাথায় রাখি।

সংবাদ সম্মেলনে উপস্তিত আছেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, সংসদ সদস্য ও সরকারের পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page