October 13, 2026, 5:15 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

সুষ্ঠু নির্বাচন নাকি বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিদেশিদের মাথাব্যথা ; প্রধানমন্ত্রীর প্রশ্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে আমেরিকাসহ বিভিন্ন দেশ যেভাবে কথা বলছে সেটা কি প্রকৃতপক্ষেই সুষ্ঠু নির্বাচনের জন্যই তারা করছেন, নাকি বাংলাদেশের উন্নয়ন নিয়েই মূলত তাদের মাথাব্যথা, এ প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফরের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৮তম অধিবেশন যোগ দিতে যান প্রধানমন্ত্রী। ১৭-২৯ সেপ্টেম্বর নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে থাকাকালে প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে যোগদান ছাড়াও অন্যান্য উচ্চ-পর্যায়ের ও দ্বিপাক্ষিক অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দেওয়া ছাড়াও তিনি ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন।

শুক্রবারের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বলছি সুষ্ঠু নির্বাচন করবো। তারপর আমেরকিাসহ অনেক দেশই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলে। সুষ্ঠু নির্বাচনই মূল কারণ, নাকি বাংলাদেশের এতো উন্নয়ন অগ্রগতি হচ্ছে এটাই তাদের (বিদেশিদের) মাথাব্যাথার কারণ। আমাদের পররাষ্ট্রনীতি হলো- সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়।‘

শেখ হাসিনা বলেন, ‘যারা ভোটচোর তাদের মুখে গণতন্ত্র ও ভোটের কথা শুনতে হয়। ২০১৪ সালে বিএনপি নির্বাচনকে বন্ধ করার জন্য আগুনসন্ত্রাস করেছিল। এখন আমেরিকারসহ অন্যান্য দেশ সুস্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে। যখন সেনাশাসন ছিল তখন তো আমরা আন্দোলন করেছি, তখন তো তারা কিছু বলেনি। তখন আমরা তাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। সুস্ঠু নিরপেক্ষ নির্বাচন করবো, এটা আমরা বলছি, এ নিয়ে আমাদের শেখাতে হবে না।’

শেখ হাসিনা বলেন, ‘যারা ২৯ বছর ক্ষমতায় ছিল তারা দেশের মানুষকে কী দিয়েছে? তারা তখন বিদেশ থেকে পুরাতন কাপড় এনে মানুষকে দিয়েছে। যারা সুষ্ঠু নির্বাচন নিয়ে কথা বলে, আসলে কি সুস্ঠু নির্বাচন? একটা দেশে এতো উন্নয়ন হচ্ছে, এটা তাদের মাথাব্যথার কারণ হলো কিনা। নির্বাচনকে বানচাল করাই তাদের উদ্দেশ্য হতে পারে। সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমাদের শেখাতে হয় না। আমি সেই ছাত্রজীবন থেকে মাঠে আন্দোলন করছি। ভোট চোর হলো জিয়া, খালেদা জিয়া, এরশাদ। আওয়ামী লীগের ভোট চুরি করা লাগে না।’

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘আওয়ামী লীগ ছাড়া অন্য শাসকদের ২৯ বছরের শাসনামলে দেশে কী উন্নয়ন হয়েছে? দেশ যখন অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে তখন কেন হঠাৎ করে সুষ্ঠু নির্বাচনের কথা বলা হচ্ছে, সন্দেহ হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই আজকে বাংলাদেশের উন্নয়ন হয়েছে। এর আগে তো অনেকে ক্ষমতায় ছিল, তারা মানুষকে কী দিয়েছে? মানুষ একবেলাও ঠিকমতো খেতে পারতো না। এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলে সব ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। মানুষ ভোট ও ভাতের অধিকার পেয়েছে। এখন নির্বাচন নিয়ে এত কথা কেন? তারা কি আমাদের এই এগিয়ে যাওয়া চায় না? সন্দেহ হয়!’

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page