May 2, 2026, 10:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে মহান মহান মে দিবস পালিত রেমিট্যান্সের ভিত্তি স্থাপন করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : রাষ্ট্রপতি বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি : প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি কারা সেটি এখন প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী বাংলাদেশ সীমান্তে কুমির ও বিষধর সাপ মোতায়েন পরিকল্পনা ঘিরে তীব্র বিতর্ক কুড়িগ্রামের শ্বশুরবাড়িতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ২ জন আটক ময়মনসিংহে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা লক্ষ্য অর্জনে ইরানে আবারও হামলার হুমকি দিলো ইসরায়েল নোবেল শান্তি পুরস্কারের দৌড়ে ডোনাল্ড ট্রাম্প ; সমর্থন ইসরায়েল ও পাকিস্তানের ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ
এইমাত্রপাওয়াঃ

ভূমি আইনে কৃষক স্বার্থ পরিপন্থি ধারা বাতিলসহ ৬ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিনা ক্ষতিপূরণে কৃষকের জমিতে প্রকল্প বন্ধ ও ভূমি আইনে কৃষকদের স্বার্থের পরিপন্থি ধারা বাতিলসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছেন চরাঞ্চল ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষকরা।

শনিবার (৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবে চরাঞ্চল ও নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষক ও কৃষিস্বার্থ রক্ষা সংগ্রাম কমিটি জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের নদী ভাঙন অঞ্চলে বসবাসকারী তিন কোটি মানুষ জান-মালের ঝুঁকি নিয়ে সব প্রতিকূলতা মোকাবিলা করে অনাবাদি উঁচুনিচু জমি আবাদযোগ্য করে দেশের কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। অথচ স্বাধীন দেশে আইনের মারপ্যাঁচে আজ চরের মানুষ তার পৈত্রিক জমির প্রজাস্বত্ব হারিয়েছেন।

কৃষক সংগ্রাম কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক কৃষকনেতা জাহিদ হোসেন খান বলেন, বর্তমানে বিশেষজ্ঞ সমীক্ষা ছাড়াই সারাদেশে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে নদী খনন করার নামে চলছে বালু ব্যবসার মহোৎসব। বালু মাফিয়াচক্র ড্রেজিংয়ের নামে কৃষকদের কায়েমি জমি কেটে নিচ্ছে। নদীর পাড় সংরক্ষণও ঢালু সঠিক মাপমতো না করায় নদী খননের পরে জমিজমা ভেঙে আবার নদীগর্ভে বিলীন হচ্ছে। এসব ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেই। তাই নদী ভাঙন অঞ্চলের মানুষের অস্তিত্ব রক্ষার স্বার্থেই লড়াই সংগ্রামে নামতে হয়েছে।

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত কৃষক ও কৃষিস্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক নাটুয়াপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রবীণ কৃষকনেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, ক্ষেতমজুর সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন রেজা প্রমুখ।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page