August 15, 2026, 6:27 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে ৫০ গ্রাম গাঁজা ও ৪ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক ২০-২৫ আগস্টের মধ্যে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষকদের অবসরের টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানালেন মির্জা ফখরুল নতুন পে-স্কেলের প্রস্তাব চূড়ান্ত ; যাচ্ছে মন্ত্রিসভায় ভারত-বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের শেকড় গভীরভাবে পরস্পরের সঙ্গে জড়িত : ভারতের হাইকমিশনার চট্টগ্রামে জাহাজে মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের কারণে ৯ শ্রমিকের মৃত্যু রাঙ্গামাটিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে ১৩ জন আহত গাজীপুরে কিস্তির টাকা নিয়ে বিরোধের জেরে মেয়ের জামাইকে পিটিয়ে হত্যার অভিযোগ
এইমাত্রপাওয়াঃ

দেশে আগামী তিন মাস আমদানি করার মতো সংস্থান আছে : পরিকল্পনামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, দেশ অর্থনৈতিক চাপে আছে, এটা সরকার প্রধান শেখ হাসিনাও বলেছেন। তবে এটা সমস্যা, সংকট নয়। দেশে আগামী তিন মাস আমদানি করার মতো সংস্থান আছে।

শনিবার (৭ অক্টোবর) দুুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জে গণঅভ্যর্থনা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন দেশের প্রদান সমস্যা হলো মূল্যস্ফীতি। আমরা বুঝি, কারণ জিনিসপত্রের দাম বেড়েছে, বিশেষ করে নিম্ন আয়ের মানুষের কাছে আমরা দায়বদ্ধ। তাদের আরেকটু স্বস্তির অবস্থা সৃষ্টি করতে আমরা চেষ্টা করছি নানা ভাবে, নানা কৌশলে। আমাদের সামান্য কিছু সাফল্য আসছে গত মাসে মূল্যস্ফীতি দুই দশমিক শূন্য শতাংশ কমেছে। আগামী মাসে আরও কমবে। তবে এইটা একটা সমস্যা, সংকট নয়।

রিজার্ভের বিষয়ে তিনি বলেন, আমাদের হাতে বর্তমান প্রয়োজনের থেকে আগামী তিন মাসের আমদানি করার মতো রিজার্ভ আছে এবং এসব বিষয়ে আইএমএফের পন্ডিত টিম ঢাকায় ঘুরাফেরা করছে, কথা বার্তা হচ্ছে। সংকটের কথা আইএমএফও বলেনি, তারা বলছে এইটা করলে ভালো, ওইটা করলে ভালো।  আমরা করবো, কিন্তু আমরা যেটা করতে পারবো না সেটা তাদের সাথে শেয়ার করবো। অন্য বিকল্প খুঁজব, এইটা পারছি না অন্য একটা দেখব। এটা চলমান প্রক্রিয়া।

পরিকল্পনামন্ত্রী বলেন, সরকার জেনে বুঝে রাষ্ট্রের সুরক্ষার জন্য,  উন্নয়ন জন্য ঝুঁকি নেয়। সরকার প্রধানও  ঝুঁকি নেন হিসাব নিকাশ করে।  আমরা জেনে শুনে দেশের মানুষের অমঙ্গলের জন্য কোনো কাজ দায়িত্ব-জ্ঞানহীনভাবে করি না এবং আমরা মন্তব্যও করি না।

গণঅভ্যর্থনা অনুষ্ঠানের আগে শান্তিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন পরিকল্পনামন্ত্রী। এ সময় সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী ও পুলিশ সুপার মো. এহসান শাহ উপস্থিত ছিলেন।

পরে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন আয়োজিত শান্তি সমাবেশে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী। শান্তি সমাবেশে আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন প্রমুখ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page