April 22, 2026, 1:13 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

নির্বাচনকালীন সরকারের প্রস্তাব গ্রহণযোগ্য হলে বিবেচনা করবো : জিএম কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আলোচনা শেষে জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের বলেছেন, নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। বিএনপি নির্বাচন করবে না, তারা আন্দোলন করবে— সেখানে সহিংসতা হতে পারে। নির্বাচন নিয়ে অস্থিরতা সৃষ্টি হতে পারে, এসব বিষয় নিয়ে অনিশ্চয়তা আছে। নির্বাচনে সবার অংশগ্রহণ কীভাবে নিশ্চিত করা যায় এসব বিষয়ে তারা জানতে চেয়েছেন। তারা ইনক্লুসিভ নির্বাচন চাচ্ছে। নির্বাচন অংশগ্রহণমূলক না হলে তা ফেয়ার বা আনফেয়ার কতটা হলো তা বোঝা যায় না।

সোমবার (৯ অক্টোবর) বিকালে হোটেল ওয়েস্টিনের লবিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা নির্বাচনে যাবো না, এমন সিদ্ধান্ত নেইনি। তবে, আমরা পরিবেশ-পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। আমরা সামনের অবস্থা দেখে সিদ্ধান্ত নেবো। দলীয় ফোরামে আমাদের আলোচনা হয়েছে, আমরা সুনির্দিষ্ট কোনও সিদ্ধান্ত নেইনি।

নির্বাচনকালীন সরকার বিষয়ে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের এমন কোনও প্রস্তাবের কথা আমরা জানি না। এমন প্রস্তাব এলে তা যদি গ্রহণযোগ্য হয়, তবেই আমরা বিবেচনা করবো। আমাদের সর্বশেষ প্রেসিডিয়ামের সভায়ও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমরা আরও কিছু দিন পরিবেশ পর্যবেক্ষণ করতে চাই।

এসময় তিনি আরও বলেন, এনডিআই এবং আইআরআই প্রাকনির্বাচন পর্যবেক্ষক দলের সাথে আমাদের খোলামেলা কথা হয়েছে। তারা আমাদের নির্বাচন পূর্ব পরিবেশ পর্যবেক্ষণ করতে এসেছেন। নির্বাচনে কোন কোন ক্ষেত্রে অনিয়ম হয় এবং তা কীভাবে রোধ করা যায় সে বিষয়ে আমাদের মতামত জানতে চেয়েছেন। আমাদের দেশে কখন কীভাবে নির্বাচন হয়েছে তাও জানতে চেয়েছেন তারা।

জিএম কাদেরের সাথে বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য মেজর রানা মোহাম্মদ সোহেল (অব.) এমপি, উপদেষ্টা মাসরুর মওলা এবং ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page