May 4, 2026, 6:50 pm
শিরোনামঃ
তৃণমূলকে হটিয়ে পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয় বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক : স্বরাষ্ট্রমন্ত্রী নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন : স্থানীয় সরকার মন্ত্রী বাংলাদেশ ফার্স্ট নীতি ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : সিআইআই পে-স্কেলের জন্য নতুন বাজেটে বরাদ্দ বাড়ানো হচ্ছে প্রায় ৩৫ হাজার কোটি টাকা ময়মনসিংহে ধান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা অভিযোগে স্ত্রী-ছেলে আটক ৩৯ দেশের চিকিৎসকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র ভারতের কোচবিহারে বিজেপি–তৃণমূল ব্যাপক সংঘর্ষ
এইমাত্রপাওয়াঃ

দুটি মেগা প্রকল্প বাস্তবায়ন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে মন্ত্রিসভা : মন্ত্রিপরিষদ সচিব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (০৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বৈঠকে দুটি ধন্যবাদ প্রস্তাব ছিল। পারমাণবিক শক্তি শান্তিপূর্ণভাবে ব্যবহারকারী দেশের তালিকায় ৩৩তম দেশ হিসেবে বাংলাদেশ বিশ্ব অঙ্গনে আত্মপ্রকাশ করায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা আনুষ্ঠানিক ধন্যবাদ জ্ঞাপন করেছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি বঙ্গবন্ধুর অন্যতম একটি স্বপ্ন ছিল, যে স্বপ্নের জন্য উনি ষাটের দশক থেকে আন্দোলন করেছিলেন।

এরকম একটি প্রকল্প বাস্তবায়ন করতে কমপক্ষে ৬৭টি সার্টিফিকেট পূরণ করতে হয় জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ১৯৯৬ সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন থেকেই তৎকালীন শিক্ষামন্ত্রীর নেতৃত্বে একটি কমিটির মাধ্যমে সেই সার্টিফিকেট অর্জনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী এবং পরবর্তী সময়ে এটি বন্ধ হয়ে যায়। ২০০৯ সালে নির্বাচনে প্রতিশ্রুতি হিসেবে ক্ষমতায় এসে আবার প্রধানমন্ত্রী সেই কাজ এবং জাতির পিতার স্বপ্ন পূরণের জন্য তার কার্যক্রম শুরু করেন এবং রাশিয়ার সঙ্গে নেগোসিয়েশন শুরু করেন।

তিনি বলেন, তারই ধারাবাহিকতায় গত ৫ অক্টোবর আমরা রাশিয়ার প্রেসিডেন্টের উপস্থিতিতে ইউরেনিয়ামের হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর সাহসী ও দৃঢ়তাপূর্ণ সিদ্ধান্ত পদক্ষেপের জন্য মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় যে টার্মিনাল, সেটির একটি সফট ওপেনিং হয়েছে। এটি বাংলাদেশের একটি বড় প্রকল্প। বিশ্বমানের একটি টার্মিনাল হয়েছে, যেখানে একসঙ্গে অনেকগুলো প্লেন পার্কিং করতে পারবে। এরকম সুযোগ-সুবিধা সেখানে আছে।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page