April 22, 2026, 1:13 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

আসন্ন সংসদ নির্বাচনে দেশি পর্যবেক্ষকের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৭

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আপিল নিষ্পত্তির পর নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেল আরও একটি দেশি পর্যবেক্ষক সংস্থা। এ নিয়ে ইসির নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা দাঁড়াল ৬৭টি।

ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, পাঁচ বছরের জন্য ভোট পর্যবেক্ষণে সংস্থাগুলোকে নিবন্ধন দেওয়া হয়। এবার নিবন্ধন নিতে আবেদন আহ্বান করার পর আবেদন করেছিল মোট ২০১০টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৬৮টিকে বাছাইয়ে রেখে আপত্তি আহ্বান করে ইসি।

এতে হিউম্যান রাইটস ওয়াচ কমিশন ও রুপনগর শিক্ষা স্বাস্থ্য ফাউন্ডেশন-রিহাফ নামের সংস্থা দুইটির বিরুদ্ধে অন্যের নাম ব্যবহারের আপত্তি আসে। ফলে ৬৬টি সংস্থাকে নিবন্ধন দিয়ে ওই দুইটি সংস্থাকে নাম পরিবর্তনের জন্য বলে ইসি।

মানিকগঞ্জের হিউম্যান রাইটস ওয়াচ কমিশন নাম পরিবর্তন করে মুভমেন্ট ফর সোশ্যাল জাস্টিস রাখায় সংস্থাটিকে নিবন্ধন দেয় ইসি। আর ঢাকার রুপনগর শিক্ষা স্বাস্থ্য ফাউন্ডেশন-রিহাফ বাদ পড়ে।

এদিকে, ২০১৮ সালের তুলনায় এবার পর্যবেক্ষক সংস্থা অর্ধেকে নেমে আসায় সম্প্রতি দ্বিতীয়বার নিবন্ধনের জন্য আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি দেয় নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এতে আবেদন করে ১৪৯টি সংস্থা। এদের মধ্যে প্রথমবার আবেদন করে যেসব সংস্থা বাদ পড়েছিল, তাদের সংখ্যাই বেশি বলে জানা গেছে।

কর্মকর্তা বলছেন, দ্বিতীয় বিজ্ঞপ্তির বিপরীতে আবেদনকারীদের প্রাথমিক বাছাইয়ের পর পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।

২০০৮ সাল থেকে ভোট পর্যবেক্ষণের জন্য পর্যবেক্ষক নিবন্ধন দিচ্ছে ইসি। সেসময় নিবন্ধন পেয়েছিল ১৩৮টি সংস্থা। সর্বশেষ ২০১৮ সালে ১১৮টি সংস্থাকে নিবন্ধন দিয়েছিল ইসি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page