August 19, 2026, 6:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

তথ্য প্রযুক্তি আইনের মামলায় অধিকারের আদিলুর-এলানের হাইকোর্টে জামিন মঞ্জুর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তথ্য প্রযুক্তি আইনে আনা মামলায় দুই বছরের কারাদ-প্রাপ্ত মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
সাজার বিরুদ্ধে আনা তাদের আপিল, শুনানির জন্য গ্রহণ (এডমিট) করে  বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের হাইকোর্টের একক বেঞ্চ আজ এ আদেশ দেন।
আদিলুর রহমান খান ও নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদ-ের বিরুদ্ধে হাইকোর্টে গত ২৫ সেপ্টেম্বর আপিল করা হয়। আপিলে খালাসের পাশাপাশি তারা জামিনের আর্জিও পেশ করেন।
এর আগে ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আনা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে গত ১৪ সেপ্টেম্বর দুই বছরের সশ্রম কারাদ- দেয়া হয়। একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে- যা অনাদায়ে আরও ১ মাসের কারাদ- হবে। ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।
২০১৩ সালে দায়ের হওয়া এই মামলার আসামি অধিকারের সম্পাদক আদিলুর ও সংগঠনটির পরিচালক নাসির। তারা দুজনই জামিনে ছিলেন। রায় ঘোষণার পর তাদের কারাগারে নেয়া হয়।
বিচারিক আদালতের রায়ে সাজা আইনানুগ হয়নি বলে দাবী রাষ্ট্রপক্ষের। তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারায় সাজা ৭ বছর হলেও এ আসামিদের সাজা হয় ২ বছর।
রায়ে বলা হয়, আসামিদের অতীতে অপরাধের কোন রেকর্ড নেই। পাশাপাশি তাদের সামাজিক মর্যাদা বিবেচনায় নিয়ে মামলায় রায় দেয়া হয়।
এটি আইনানুগ হয়নি বলে মনে করে রাষ্ট্রপক্ষ। তারা সাজা বৃদ্ধির আর্জি পেশ করে আপিল করার কথা জানায়।
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেয়ার ঘটনায় ৬১ জন নিহত হওয়ার কথা দাবি করেছিল অধিকার। তবে সরকারের পক্ষ থেকে এই সংখ্যাটি ১৩ বলে জানানো হয়। সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ওই বছরের ১০ জুন সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে সেটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page