September 29, 2026, 3:01 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন পর্যবেক্ষকরা : সিইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারের সঙ্গে নির্বাচন কমিশন কীভাবে কাজ করবে সে বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দল জানতে চেয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

মঙ্গলবার সকালে আগারগাঁও নির্বাচন ভবনে যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দলের সাথে বৈঠক শেষে একথা জানান তিনি।

সিইসি জানান,  তারা মূলত অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন চায় মার্কিন পর্যবেক্ষক দল। নির্বাচনী দায়িত্বসহ সব ব্যাপরে কমিশন তাদের বোঝাতে সক্ষম হয়েছে।

দেশে ফিরে পর্যবেক্ষক টিম সবকিছু পর্যালোচনা করে নির্বাচনে পর্যবেক্ষক টিম পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বলেও উল্লেখ করেন সিইসি।

বৈঠকে মার্কিন পর্যবেক্ষক প্রতিনিধি দলের মধ্যে ছিলেন আইআরআইয়ের বনি গ্লিক, জামিল জাফের, জোহানা কাউ, কার্ল রিক ও এনডিআইয়ের মারিয়া চিন বিনতি আব্দুল্লাহ, মনপ্রিত সিং আনন্দ ও ক্রিগ হলস্টেড।

আজকের বাংলা তারিখ



Our Like Page