September 29, 2026, 2:09 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী জাতীয় নির্বাচন নিয়ে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে জানিয়ে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভয় নাই, জনগণের ভোট আমাদের আছে।

বুধবার (অক্টোবর ১১) টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী, জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামীতে নির্বাচন আছে তবে আমার চিন্তা নাই, জনগণের ভোট আমাদের আছে। জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্ত-ষড়যন্ত্র সব সময় থাকে। আমি ওটা নিয়ে ভয় করি না। গুলি বোমা সব মোকাবিলা করে এ পর্যন্ত এসেছি।

শেখ হাসিনা বলেন, আমি মনে করি, আল্লাহ মানুষকে একটা কাজ দেন, সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত তাকে আল্লাহই রক্ষা করেন। ওপরে আল্লাহ নিচে আমার দলের লোক। যখনই আঘাত এসেছে আমার দলের মানুষ আমাকে রক্ষা করেছে। মানব ঢাল তৈরি করে তাদের জীবন দিয়ে আমাকে রক্ষা করেছে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি সেটাই সবচেয়ে বড় কথা।

আজকের বাংলা তারিখ



Our Like Page