April 15, 2026, 8:53 am
শিরোনামঃ
কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কৃষক ভালো থাকলে সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকবে : প্রধানমন্ত্রী মাদক ও মানব পাচার নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ধর্মীয় উৎসবের পর বাংলা নববর্ষ বাঙালিদের সবচেয়ে বড় উৎসব : তথ্যমন্ত্রী রাজশাহীতে রাতে উচ্চশব্দে মোটরসাইকেল চালানোর জেরে সংঘর্ষে ৭ জন আহত কুষ্টিয়ায় পীর শামীম হত্যাকাণ্ডে ২০০ জনকে আসামি করে মামলা উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম জং উ হরমুজ প্রণালিতে সব পক্ষকে নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : জাতিসংঘ মহাসচিব মার্কিন অবরোধকে সার্বভৌমত্বের গুরুতর লঙ্ঘন বলল ইরান শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট 
এইমাত্রপাওয়াঃ

১০০ টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য বড় বড় কথা বলছে। বিএনপির লক্ষ্য হচ্ছে ক্ষমতা। আর তাদের দাবি একটাই শেখ হাসিনাকে সরাও, আওয়ামী লীগ সরকারকে সরাও। কিন্তু বিএনপি একবারও বলে না, ক্ষমতায় গেলে আমরা এই উন্নয়ন করব, মানুষের জন্য এটা-সেটা করব। বিএনপির চেষ্টা একটাই আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাও

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে মানিকগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌরসভার দেড় শতাধিক অসহায়-দরিদ্র মানুষের মাঝে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের বরাদ্দকৃত টাকার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বিএনপি স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধিতা করেছে। ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যা করেছে। ২১শে আগস্ট গ্রেনেড হামলা, আবার সিরিজ বোমা হামলাও করল। তারা আবার বাংলা ভাই সৃষ্টি করল এবং দেশের বিরুদ্ধে মিথ্যাচারও করল। আসলে বিএনপি গুলির মাধ্যমে, আগুন সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে ক্ষমতায় আসে। আগামীতে ক্ষমতায় আসার জন্য তারা আবারও সেই একই টেকনিক ব্যবহার করছে। কারণ বিএনপি কখনো মানুষের মন জয় করে ক্ষমতায় আসতে চায় না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মানুষ এখন শিক্ষিত হয়েছে, তারা জানে কোথায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়। সেই দিন ভুলে যান, ১০০ টাকা দিয়ে মানুষের ভোট কিনে নেওয়ার দিন শেষ। আগুন সন্ত্রাস, গুলি, নাশকতার মাধ্যেমে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারবে না।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা করোনা নিয়ন্ত্রণ করেছি। বর্তমানে ঢাকাসহ সারাদেশে ডেঙ্গুর প্রকোপ রয়েছে। আমরা চেষ্টা করছি ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে। দেশের জনগণ সচেতন হলেই কেবল ডেঙ্গু মোকাবিলা সম্ভব। করোনা, ডেঙ্গুর মতো আরও অনেক মহামারি আসতে পারে, কাজেই সকলকে সচেতন হয়ে চলাফেরা করতে হবে। ডেঙ্গুতে সারাদেশে দুই লাখ মানুষ আক্রান্ত হয়েছে আর মৃত্যুবরণ করেছে এক হাজার ১০০ জন মানুষ। পৌরসভার অনেক কাজ রয়েছে, সারা বছরেই মশা নিধনের কর্যক্রম অব্যাহত রাখতে হবে। এতে করে মশা কমবে আর ডেঙ্গুর প্রকোপও কমবে।

পৌরসভার মেয়র মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সানোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, প্যানেল মেয়র আব্দুর রাজ্জাক রাজা ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনিসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page