September 9, 2026, 4:32 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক

মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে বিশেষ অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মোঃ আলম হোসেন ওরফে ইলু (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটের দিকে উপজেলার ৪ নম্বর স্বরূপপুর ইউনিয়নের দত্তনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে পুকুরপাড় এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দত্তনগর পুলিশ ক্যাম্পের এএসআই মোঃ মাসুদ রানার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় আলম হোসেনের ডান হাতে থাকা সাদা প্লাস্টিকের কনটেইনার তল্লাশি করে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক মূল্য ৩ হাজার টাকা।

গ্রেপ্তার আলম হোসেন ওরফে ইলু চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার লক্ষ্মীপুর এলাকার দুধ মিয়া খানের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় মহেশপুর থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগেও জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page