April 18, 2026, 7:51 pm
শিরোনামঃ
দুই বছরেও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুরের ভৈরবা সরকারি হাসপাতাল ; চিকিৎসা সেবা থেকে বঞ্চিত সীমান্তবাসী সময়মতো হামের টিকা না দিয়ে বিগত দুই সরকার ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী আগামী ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু : শিক্ষামন্ত্রী ক্যাডেটদের মাধ্যমে সমুদ্রপথে এগিয়ে যাবে বাংলাদেশ : নৌমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন খুলনায় নিজ রাইফেলের গুলিতে পুলিশ সদস্যের আত্মহত্যা ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা চুক্তি না হলে আমাদের আবার বোমা ফেলতে হবে : ট্রাম্প পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু ও নিখোঁজে যুক্তরাষ্ট্রে উদ্বেগ লেবাননে হলুদ রেখা নির্ধারণ করছে ইসরায়েলি বাহিনী
এইমাত্রপাওয়াঃ

এমপিওভুক্ত হলো দেশের ৯১ শিক্ষাপ্রতিষ্ঠান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নতুন করে দেশের ৯১টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। মঙ্গলবার পৃথক পাঁচটি আদেশে শর্তসাপেক্ষ এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করে সরকার। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে।

শর্ত হিসেবে বলা হয়েছে, নিবন্ধন প্রথা চালু হওয়ার আগে বিধিসম্মতভাবে নিয়োগ পাওয়া শিক্ষক ও কর্মচারীরাও এমপিওভুক্ত হওয়ার সুযোগ পাবেন। কিন্তু পরে নিয়োগ পাওয়া শিক্ষকদের এমপিওভুক্তির জন্য অবশ্যই নিবন্ধন সনদ লাগবে। এ ছাড়া যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য বিবেচিত হয়েছে তার মধ্যে কোনো প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে। তবে পরে যোগ্যতা অর্জন করলে স্থগিত এমপিও আবার চালু করা হবে। আর যেসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছে সেগুলোর কোনো তথ্য ভুল বা মিথ্যা প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে শর্তে বলা হয়।

উল্লেখ্য, এর আগে চলতি বছরের জানুয়ারিতে ২৫৫টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছিল সরকার। তার আগে গত বছরের জুলাই মাসে ২ হাজার ৭১৬টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও ২০১৯ সালে ২ হাজার ৭০০-এর বেশি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page