April 22, 2026, 4:42 pm
শিরোনামঃ
 ৫ বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী হজে খরচ কমাতে বিমান ভাড়া হ্রাস করা হয়েছে : ধর্ম মন্ত্রী টিকা পর্যাপ্ত মজুত আছে, আগামী ৬ মাস সমস্যা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষার্থীদের জন্য পাটের ব্যাগ ও স্কুল ড্রেস দেবে সরকার যশোরে পুত্রবধূর বিরুদ্ধে শাশুড়ি হত্যার অভিযোগ মাদারীপুরে পাওনা টাকা চাওয়ার জেরে টর্চলাইট জ্বালিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র মজুত কমেছে ; ঘাটতি পূরণ‌ করতে লাগতে পারে কয়েক বছর বিশ্বব্যাংকের নতুন শ্রেণিবিন্যাসে দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত নয় পাকিস্তান মহাকাশ থেকেও দেখা যাচ্ছে হরমুজে ছড়িয়ে পড়া তেল হরমুজ প্রণালিতে একাধিক কন্টেইনার জাহাজে হামলা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

সংবিধান থেকে একচুলও সরবে না সরকার : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের জনগণ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে, ততদিন কোন বার্তা ও আল্টিমেটাম দিয়ে লাভ হবে না। সংবিধান   থেকে একচুলও সরবে না সরকার।

আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয়’ শীর্ষক অনুষ্ঠানে  তিনি এ কথা বলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আলোচনা সভা, মেধাবৃত্তি, দরিদ্র তহবিলে অনুদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে। বিদেশিদের কথায় সংবিধানের কোনো পরিবর্তন হবে না। এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। এ সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।’
সারাদেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় এনে বিএনপি নাশকতার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি সারাদেশ থেকে সন্ত্রাসীদের ভাড়া করে রাজধানীতে জমায়েত করছে। তারা আওয়ামী সরকারের বিরুদ্ধে গণ-বিপ্লবের চিন্তা করছে। দেশে অরাজকতা করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের জনগণের শান্তি নষ্ট করছে। সরকারকে আলটিমেটাম দেওয়ার চেষ্টা করছে। তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। আওয়ামী লীগ সরকার তাদের নাশকতার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ-প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী কমিটির সদস্য  তারিক সুজাত, ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন, ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষ সেলিনা আহমেদ প্রমুখ।

পরে  মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে চেক ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page