October 5, 2026, 4:18 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

‘স্মার্ট বাংলাদেশ’ পুরস্কারে ভূষিত হলো পুলিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জনগণকে দ্রুততম অনলাইন সেবা এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে ডিজিটাল সিগনেচার সংযুক্ত করার মাধ্যমে পেপারলেস সার্টিফিকেট দেওয়ার মতো ইনোভেটিভ আইডিয়া চালু করায় পুলিশকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ‘স্মার্ট বাংলাদেশ’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের হাতে এ পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ পুলিশ ২০১৭ সালের ১৫ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম ‘ই-সার্ভিস’ কার্যক্রম চালু করে। বর্তমানে এ কার্যক্রম সফলভাবে দেশের সকল থানায় চলমান রয়েছে।

এ যাবৎ ৪৪ লাখ এক হাজার ৭১৮ বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিক ঘরে বসেই অনলাইনে আবেদন করে দ্রুততম অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়েছেন।

এর আগে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা জাতিসংঘের অধীনে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার ২০১৮’ এ ভূষিত হয়েছে।

 



Our Like Page