‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রের পোস্টার
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাত্রদাহ শুরু হয়েছে। ইতিহাস তো মুছে ফেলা যায় না। অতিতের ফল ভোগ করতেই হয়। জার্মানীর নাৎসিদের অপকর্মের ফল ভোগ করতে হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যারা যুদ্ধাপরাধ করেছিল ফাঁসি কাষ্টে ঝুলে সেই প্রতিফল ভোগ করতে হচ্ছে। দেশ স্বাধীনের পর মেজর জেনারেল জিয়াউর রহমানের বিতর্কিত কর্মকান্ডকে দেশের অনেক মানুষ ভাল চোখে দেখে না। তার কৃতকর্মকে তাকে বা তার বংশধরদের ভোগ করতেই হবে।
মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বিতর্কিতভাবে উপস্থাপন এবং ইতিহাস বিকৃতির অভিযোগ এনে সিনেমাটির প্রদর্শনী বন্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
আজ ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ নোটিশ পাঠান। তথ্যসচিবসহ সংশ্লিষ্ট ১০ জনকে এই নোটিশ পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’ গত ১৩ অক্টোবর বাংলাদেশের ১৫৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। আর প্রতিবেশী দেশ ভারতে মুক্তি পাবে ২৭ অক্টোবর।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া, তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদ। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী।
গত মাসে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মুজিব’ সিনেমার প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ, আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। সে সময় তথ্যমন্ত্রী জানিয়েছিলেন, অক্টোবরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।
২০২১ সালের জানুয়ারিতে ভারতে শুরু হয় ‘মুজিব’ সিনেমার দৃশ্য ধারণের কাজ। শেষ হয় ওই বছরের ডিসেম্বরে। গত বছরের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রথম পোস্টার, ৩ মে দ্বিতীয় পোস্টার এবং ১৯ মে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে সিনেমার ট্রেলার প্রকাশ করা হয়।