August 10, 2026, 5:03 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

৮০ শতাংশ ইসরায়েলি মনে করেন নেতানিয়াহুর ‘বিদায় নেওয়া উচিত’ : জনমত জরিপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি দৈনিক মারিভে প্রকাশিত নতুন এক জনমত জরিপে দেখা গেছে, ৮০ শতাংশ ইসরায়েলি বিশ্বাস করেন, ৭ অক্টোবর হামাসের হামলার জন্য দেশটির ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দায় নেওয়া উচিত। সাধারণ মানুষের মাত্র ৮ শতাংশ মনে করেন তিনি (নেতানিয়াহু) এর জন্য দায়ী নন।

জরিপে আরও দেখা গেছে, গাজা উপত্যকায় স্থল আক্রমণকে দেশটির ৬৫ শতাংশ লোক সমর্থন করে। ২১ শতাংশ এর বিরোধিতা করে।

বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য এটি ভালো বিষয় নয় উল্লেখ করে অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে আল-জাজিরার অ্যালান ফিশার বলেন, যদিও তিনি বিশ্বনেতাদের সাথে দেখা করে নিজেকে একজন বৈশ্বিক রাষ্ট্রনায়ক হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন, কিন্তু ইসরায়েলের জনগণ মনে করে নেতানিয়াহুর চলে যাওয়ার এখনই সময়।

জরিপ অনুযায়ী, ৫১ শতাংশ ইসরায়েলি লেবাননের সাথে সীমান্তের উত্তর দিকে বড় আকারের সামরিক অভিযানকে সমর্থন করে।

প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং হলোকাস্ট সম্পর্কিত বিস্তৃত বিষয়ে গবেষণা করা প্রতিষ্ঠান লাজার ইন্সটিটিউট ১৮ ও ১৯ অক্টোবর ৫১০ জন উত্তরদাতার মধ্যে এই জরিপ পরিচালনা করে। তথ্যসূত্র: আলজাজিরা

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page