August 11, 2026, 5:39 pm
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজায় তিন ধাপে যুদ্ধ করার ঘোষণা দিল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় তিন ধাপে যুদ্ধ করবেন তারা। এছাড়া এই যুদ্ধে ইসরায়েলের লক্ষ্য নিয়েও কথা বলেছেন তিনি।

শুক্রবার (২০ অক্টোবর) তেল আবিবে ইসরায়েলি সংসদ নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে যুদ্ধের লক্ষ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন গ্যালান্ট।

তিনি জানিয়েছেন, তাদের লক্ষ্য হলো হামাসকে সামরিকভাবে দুর্বল করে দেওয়া, হামাসের সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করা এবং গাজায় নতুন ‘নিরাপত্তা সরকার’ প্রতিষ্ঠা করা।

তিনি বৈঠকে উপস্থিত কমিটির সদস্যদের যুদ্ধের লক্ষ্য নিয়ে বলেন, ‘আমরা (তিন ধাপের) প্রথম ধাপে রয়েছি, যেটিতে একটি সামরিক অভিযান চলছে। এরপর হবে স্থল হামলা। এরমাধ্যমে হামাসকে পরাজিত ও তাদের অবকাঠামো ধ্বংস করা হবে।’

তিনি বলেছেন, ‘যুদ্ধের দ্বিতীয় ধাপেও হামলা হবে। তবে এ হামলার তীব্রতা প্রথম ধাপের চেয়ে কম থাকবে। কারণ ওই সময় হামাসের প্রতিরোধের পকেটগুলো ধ্বংস করা হবে।’

যুদ্ধের তৃতীয় ধাপ নিয়ে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘তৃতীয় ধাপটি হবে গাজা উপত্যকায় নতুন একটি নিরাপত্তা সরকার প্রতিষ্ঠা করা। গাজায় প্রতিদিনকার জীবন নিয়ে ইসরায়েলের যে দায়িত্ব রয়েছে সেটির অবসান ঘটানো এবং ইসরায়েলি এবং গাজার আশপাশের বাসিন্দাদের জন্য নতুন নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা।’ সূত্র: টাইমস অব ইসরায়েল

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page