October 1, 2026, 6:59 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের সমস্ত অপরাধযজ্ঞের মূলে রয়েছে মার্কিন সমর্থন  : মাহাথির মোহাম্মদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মালোশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যত বর্বরতা চালাচ্ছে তার পেছনে রয়েছে তেল আবিবের প্রতি আমেরিকার অকুন্ঠ সমর্থন।

গতকাল (বৃহস্পতিবার) এক্স পেইজে দেয়া এক পোস্টে মাহাথির মোহাম্মদ বলেন, “মূল বিষয় হলো যে, ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের পক্ষ থেকে সংঘটিত সমস্ত নৃশংসতা তেল আবিবের প্রতি মার্কিন সমর্থন থেকে উদ্ভূত।”

তিনি বলেন, “মার্কিন সরকার যদি ইসরাইলের প্রতি সমর্থন প্রত্যাহার করে এবং ইসরাইল সরকারকে সমস্ত সামরিক সহায়তা বন্ধ করে, তাহলে ইসরাইল নির্বিঘ্নে ফিলিস্তিনিদের ওপর গণহত্যা এবং চালাতে পারবে না।”

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আরো বলেন, গাজার হাসপাতালে ফিলিস্তিনিরা ভুলক্রমে রকেট হামলা চালিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ হাস্যকর এবং অযৌক্তিক। তিনি প্রশ্ন রেখে বলেন, “আল-আহলি আরব হাসপাতালের বিস্ফোরণ যে ইসরাইলের বিমান থেকে বোমার কারণে হয়েছে কেন তাতে সন্দেহ পোষণ করা হচ্ছে?”

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page