August 10, 2026, 5:05 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, বিভিন্ন ইস্যু নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে। একসময় পাকিস্তানিরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর টার্গেট করেছিল। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। ভবিষ্যতেও হবে না।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে বাঘার আড়ানীতে অবস্থিত তার নিজ বাসভবনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বাঘা উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী সুজিত কুমার ও সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহা এবং চারঘাট উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী স্বপন কুমার সরকার ও সাধারণ সম্পাদক রাহুল ঘোষের কাছে সাড়ে ৪ হাজার পিস শাড়ি এবং সাড়ে ৫ হাজার পিস গেঞ্জি তুলে দেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সব ধর্মের মানুষকে এক সুতোয় গেঁথে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। এটি বাস্তবায়ন করে চলেছেন তার কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সব সময় একটি কথায় বলেন-ধর্ম যার-যার উৎসব সবার। প্রধানমন্ত্রী অসাম্প্রদায়িক চেতনা বুকে ধারণ করে রাজনীতি করেন। আমরা দাঙ্গা-হাঙ্গামা চাই না। আমরা চাই সত্য, ন্যায় ও শান্তি রক্ষার মাধ্যমে সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে একসঙ্গে পথ চলতে।

পূজা উদযাপন কমিটির নেতাদের উদ্দেশে তিনি বলেন, আমি আপনাদের হাতে যে উপহার তুলে দিলাম সেগুলো আনুপাতিক হারে প্রতিটা পূজা মণ্ডপে পৌঁছে দেবেন। আমি প্রতিবছর আপনাদের উৎসবে এলাকায় আসি। এবারও এসেছি। যে কদিন এলাকায় রয়েছি, পর্যায়ক্রমে দুই উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবো।

এ সময় উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন ও আড়ানী পৌর মেয়র মুক্তার আলীসহ দুই উপজেলার হিন্দু সম্প্রদায়ের শত শত মানুষ এবং স্থানীয় রাজনৈতিক নেতারা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page