July 22, 2026, 11:57 am
শিরোনামঃ
বস্ত্রখাতের সমস্যা সমাধানে কমিটি গঠন করে দিলেন প্রধানমন্ত্রী একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার ৮ প্রকল্প অনুমোদন গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করলো জামায়াত ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে রুল ময়মনসিংহে গ্যাস না পেয়ে মহাসড়কে অবরোধ করলো সিএনজি চালকেরা খুলনায় তালাবদ্ধ ঘরে কাঁথা-তোশকে প্যাঁচানো অবস্থায় যুবকের মৃতদেহ উদ্ধার ভারতের এবারের আন্দোলন নিয়ে আতঙ্কিত বিজেপি চীন সীমান্তে শান্তি দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্বশর্ত : ভারতের পররাষ্ট্রমন্ত্রী ফিফা সভাপতিকে জাতিসংঘ মহাসচিব হিসেবে দেখতে চান ট্রাম্প দিল্লিতে বিক্ষোভ সামাল দিতে ১৬ মেট্রো স্টেশন বন্ধ করল সরকার
এইমাত্রপাওয়াঃ

গত দুই সপ্তাহে ইসরায়েল-হামাস সংঘর্ষে  ২২ জন সাংবাদিক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস ও ইসরায়েলের চলমান যুদ্ধের সংবাদ পরিবেশন করতে গিয়ে দুই সপ্তাহে অন্তত ২২ সাংবাদিক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিকদের সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) এ তথ্য নিশ্চিত করেছে।

এর মধ্যে ফিলিস্তিনের ১৮ জন, ইসরায়েলের তিনজন এবং লেবাননের একজন সাংবাদিক রয়েছেন।

বিবিসি জানিয়েছে, এদের মধ্যে ১৫ জনের মৃত্যুর ঘটনায় ইসরায়েলের বিমান হামলাকে দায়ী করেছে সিপিজে। এছাড়া সংঘাতে পড়ে আট সাংবাদিক আহত হয়েছেন। তিনজন নিখোঁজ কিংবা আটক রয়েছেন।

মধ্যপ্রাচ্যে নিজস্ব সূত্র ও গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে সাংবাদিক হতাহতের এ হিসাবের তথ্য এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি।

সিপিজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার সমন্বয়ক শেরিফ মানসুর বলেন, “সংকটের মুহূর্তে গুরুত্বপূর্ণ কাজ করছেন সাংবাদিকরা। তাদের লক্ষ্যবস্তু করা উচিত নয় সংঘাতে জড়িত পক্ষগুলোর। মর্মান্তিক এই সংঘর্ষের খবর প্রচারে এই অঞ্চলের সাংবাদিকরা মহান ত্যাগ স্বীকার করছে। ফলে সব পক্ষকেই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে।”

গাজা সংকটে হতাহত সাংবাদিকদের তালিকাও প্রকাশ করেছে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা বেসরকারি সংস্থাটি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আচমকা হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকে দুই সপ্তাহ ধরে চলা সংঘাতে ইসরায়েলে ১ হাজার ৪০০ জনের প্রাণ গেছে। আর গাজাকে অবরুদ্ধ করে ইসরায়েলের চালানো হামলায় ফিলিস্তিনে শিশু ও নারীসহ ৪ হাজার মানুষ নিহত হয়েছে।

রক্তাক্ত গাজায় খাবার, পানি, বিদ্যুৎ, জ্বালানি ও চিকিৎসা সংকটে তীব্র মানবিক সংকট তৈরি হয়েছে। পরিস্থিতির আরও অবনতি ঠেকাতে দ্রুত সাহায্য পাঠানোর আহ্বান জানাচ্ছে জাতিসংঘ।

 

 

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page