November 28, 2026, 3:58 pm
শিরোনামঃ
ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরে ছাত্রলীগের মশাল, ৩০ জনের বিরুদ্ধে মামলায় ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার তাইওয়ানে সেনা নামাতে নতুন কৌশল পরীক্ষা করছে চীন
এইমাত্রপাওয়াঃ

মার্কিন সেনাদের অবিলম্বে ইরাক ছাড়ার হুঁশিয়ারি ; নইলে হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরাকে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীকে অবিলম্বে দেশটি ছেড়ে চলে যেতে বলেছে ইরান-সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন। তারা সতর্ক করে দিয়েছে, ইরাক না ছাড়লে মার্কিন ঘাঁটিগুলো হামলার মুখে পড়বে। খবর আল-জাজিরার।

সাম্প্রতিক দিনগুলোতে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়েছে। ইরাকের সশস্ত্র সংগঠন ইসলামিক রেজিস্ট্যান্স বেশিরভাগের দায় স্বীকার করেছে।

ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থনের প্রতিশোধ হিসেবে ইসরায়েলকে গাজা থেকে সরিয়ে নিতে বলেছে সশস্ত্র সংগঠনটি। সেই সঙ্গে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধে হস্তক্ষেপ না করার জন্য যুক্তরাষ্ট্রকে সতর্ক করা হয়েছে।

সশস্ত্র সংগঠনগুলো বিবৃতিতে বলেছে, ‘এগুলো কেবল তাদের জন্য সতর্কবার্তা। এখনো গুরুতর কাজ শুরু হয়নি। ইসরায়েল যদি গাজায় স্থল আক্রমণ শুরু করে, তাহলে জর্ডানের সঙ্গে সীমান্তের দিকে মনোযোগ সহকারে নজর রাখতে হবে।’

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page