August 10, 2026, 8:28 pm
শিরোনামঃ
মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের ঘনিষ্ঠতম মিত্র : তথ্যমন্ত্রী বাংলাদেশের মতো দেশে শতভাগ সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : রুহুল কবির রিজভী স্থানীয় সরকার নির্বাচনেও পোস্টার নিষিদ্ধ ; আচরণবিধি চূড়ান্ত ৩৪ শ্রেণির ভিসা নিয়ে নতুন নীতিমালা অনুমোদন ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ যশোর বোর্ডে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ফেল যশোরের বেনাপোলে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ যুবক আটক মাগুরায় অষ্টম শ্রেণির জাল সনদ ও ভুয়া জন্মনিবন্ধন দিয়ে চাকরির অভিযোগ চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বিএনপি গণতন্ত্র রক্ষা করতে নয় ধ্বংসের জন্য লড়াই করছে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি গণতন্ত্র রক্ষা নয়, ধ্বংসের জন্য লড়াই করছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ শান্তি চায়। আওয়ামী লীগ অশান্তি চাইলে বিএনপি এতদিনে একটা সমাবেশও করতে পারতো না। তবে ২৮ অক্টোবর শান্তির নামে অশান্তি করতে আসলে এবার আর ছাড় দেয়া হবে না।’
ওবায়দুল কাদের আজ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন। ২৮ অক্টোবর শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, দিনক্ষণ দিয়ে আন্দোলন হয় না। পৃথিবীর কোন দেশে দিনক্ষণ দিয়ে আন্দোলন সফল হয়নি। আমাদের দেশেও ৬৯ ও ৯০ এর আন্দোলন দিনক্ষণ দিয়ে হয়নি। ভুল পথে চলার কারণে এবারও বিএনপির আন্দোলন খাদে পড়বে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ শান্তি চায়। আমরা ক্ষমতায়, আমরা অশান্তি কেন চাইব? তবে এবার অশান্তি করতে আসলে দেখিয়ে দিবো অশান্তি কাকে বলে?’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবর উত্তাল সমুদ্র দেখতে চাই। বিক্ষুব্ধ বঙ্গোপসাগরের গর্জন শুনতে চাই। আমরা শান্তি চাই। তবে কেউ অশান্তি করতে আসলে খবর আছে। অনেক সহ্য করেছি। সহ্যেরও একটা সীমারেখা আছে।
তিনি বলেন, বিএনপি ৪০ দল নিয়ে সমাবেশ করবে। স্বপ্ন রে স্বপ্ন। বিএনপির রঙ্গিন সে খোয়াব, ফাঁপানো বেলুন চুপসে যাবে। একটু অপেক্ষা করুন।
ওবায়দুল কাদের বলেন, ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা যে ধৈর্যের পরিচয় দিয়েছেন তা অবাক করার মতো।
বিশেষ বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান,  মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া,  কামরুল ইসলাম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page