October 3, 2026, 6:00 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাবেক মেয়র জাহাঙ্গীরের সাক্ষাৎ ; গাজীপুরে আনন্দের বন্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের উপদেষ্টা, সাবেক মেয়র মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সোমবার রাতে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা সাক্ষাৎ-আলোচনা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে। জাহাঙ্গীর আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দুই দিনের মাথায় দেখাসাক্ষাতের ঘটনায় আবারও আনন্দের বন্যা বইছে পুরো গাজীপুর সিটি জুড়ে।

প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্র রাতে জনকণ্ঠকে জানান, অনেকটা সময় ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথাবার্তা হয়েছে জাহাঙ্গীর আলমের। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন উপস্থিত ছিলেন। গাজীপুর সিটির উন্নয়নের মহাপরিকল্পনা নিয়ে মা ছেলে কথা বলেন শেখ হাসিনার সঙ্গে।

সূত্র বলছে, গাজীপুরের রাজনীতি নিয়েও কথা হয়েছে দুজনের মাঝে। জাহাঙ্গীর আলমের সঙ্গে রাতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে জনকণ্ঠকে তিনি বলেন, আমার নেত্রীর সাথে আজ দেখাসাক্ষাৎ কথাবার্তা ও ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়েছে। এর বেশী কিছু বলতে রাজি হননি জাহাঙ্গীর আলম।

নানা কারণে আওয়ামী লীগের পরীক্ষিত এই নেতা দু-দুবার আওয়ামীলীগ থেকে বহিষ্কার হলেও আওয়ামী লীগ না ছেড়ে আওয়ামী লীগের আদর্শ ধারন করে নিজ এলাকা গাজীপুর ও রাজপথে জয়বাংলার জন্য জানবাজির পরীক্ষায় জিতে যাওয়ায় তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে গত শনিবার তাঁকে চিঠি দিয়ে দলে ফিরিয়ে নেয় বাংলাদেশ আওয়ামী লীগ। জাহাঙ্গীর আলমকে দলে ফিরিয়ে নেয়ার আনন্দ উচ্ছ্বাসের দুদিনের মাঝে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাহাঙ্গীর আলমের দেখাসাক্ষাতের শুভেচ্ছা বিনিময়ের খবরে আবারও গাজীপুরে নেতাকর্মীদের মাঝে আনন্দের বন্যা শুরু হয়েছে। গভীর রাত থেকে বহু নেতাকর্মী শুভেচ্ছা জানাতে দলে দলে ছুটে আসছেন জাহাঙ্গীর আলমের গাজীপুরের ছয়দানা হারিকেনের বাসভবনে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page