October 18, 2026, 12:56 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরায়েলের এক ঘণ্টার হামলায় ৫০ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকায় মঙ্গলবার রাতে ইসরায়েলের এক ঘণ্টার ব্যাপক হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। হামাস স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেকছেন, ‘ইসরায়েলি দখলদার বাহিনী গাজা উপত্যকার একাধিক এলাকায় তাদের হামলা জোরদার করেছে। গত এক ঘণ্টার ব্যাপক হামলায় প্রায় ৫০ জন শহীদ হয়েছে।’
ইসরায়েলে হামাসের ৭ অক্টোবরের হামলার জবাবে ইসরায়েলি বাহিনী শনিবার তাদের বিমান হামলা জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করে। ফলে সেখানে ক্রমবর্ধমান সংঘাতে ইতোমধ্যে উভয় পক্ষের হাজার হাজার মানুষ নিহত হয়েছে।
এরআগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, সামরিক বাহিনী সোমবার হামাসের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়েছে। দিনটি হামাসের জন্য ‘বড়’ ক্ষতির দিন ছিল।
হামাসের পক্ষ থেকে বলা হয়, ইসরাইয়েলর ব্যাপক বিমান ও কামান হামলায় ইতোমধ্যে গাজায় দুই হাজারেরও বেশি শিশু এবং ১,৪০০  নারীসহ ৫,৭৯১ জন নিহত হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page